হাওজা নিউজ এজেন্সি: শনিবার অনুষ্ঠিত এ বৈঠকে ইরান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন জনাব আমিরি, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন এবং ব্যক্তিগত পররাষ্ট্র বিষয়ক সচিব ফারিদ খান উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে ইরানে চলমান আমেরিকা–ইসরাইল আগ্রাসন, বৈশ্বিক জ্বালানি সংকটসহ সমসাময়িক বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হয়। বিশ্ব পরিস্থিতি নিয়ে উভয় পক্ষ গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

মাওলানা মামুনুল হক ইরানে পরিচালিত সাম্প্রতিক ইসরাইল–আমেরিকান আগ্রাসনকে উম্মাহর বিরুদ্ধে “কুফরি শক্তির আক্রমণ” হিসেবে উল্লেখ করে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ইরানের প্রতি সংহতি জানান।
এ সময় হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি তেলবাহী জাহাজের নিরাপদ চলাচলে ইরানের ইতিবাচক ভূমিকা কামনা করা হয়। এ বিষয়ে ইরানের হাইকমিশনার প্রয়োজনীয় গুরুত্বসহ বিষয়টি বিবেচনার আশ্বাস দেন এবং নিজ দেশের সংশ্লিষ্ট মহলের কাছে ইতিবাচক বার্তা প্রেরণের কথা জানান।
সাক্ষাৎ শেষে ইরান ও বাংলাদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা

আপনার কমেন্ট